শিরোনামঃ

পোর্ট রোড তুমি কার ! নিয়ন্ত্রণহীন পার্কিং ও ভ্রাম্যমাণ সবজি বিক্রেতাদের দৌরাত্ম্যে নগরবাসী ভোগান্তিতে।




সাকিব উল হল


নিজস্ব প্রতিনিধি 




বরিশালের পোর্ট রোড, যার পরিচিতি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সড়ক হিসেবে। কীর্তনখোলা নদীবন্দর সংলগ্ন বাজার হওয়ায় সারাদিনই জনসমাগম এবং পণ্যবাহী যানবাহনের চাপের মধ্যে থাকে। 


লঞ্চ যাত্রী, পাইকারি মাছ ও সবজির বাজারের ভীড়ের সঙ্গে মিলিয়ে ট্রাক, পিকআপ ও ভ্যানের নিয়ন্ত্রণহীন চলাচল প্রতিনিয়তই কমিয়ে দিচ্ছে সড়কের স্বাভাবিক গতি এবং প্রতিনিয়ত তৈরি করছে দমবন্ধকর যানজট।



রাস্তার পাশে ভ্রাম্যমাণ সবজি ও ফল বিক্রেতা ও তাদের নিয়ন্ত্রণহীন যত্রতত্র ভ্যান পার্কিং আরও ভোগান্তি তৈরি করছে। 


ট্রাক, পিকআপ, অটো ও ভ্যান যত্রতত্র দাঁড় করিয়ে মালামাল ওঠানামা করায় স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হচ্ছে। রাস্তার পাশের সবজির, মাছের ট্রাক ও ভ্যান থেকে রাস্তাতেই ফেলা সবজির পচা উচ্ছিষ্টও পরিবেশ নোংরা ও দুর্গন্ধময় করছে। যাতে করে জ্যামে পরা যাত্রী ও চলাচলকারীদের দমবন্ধ অবস্থা হয়। এছাড়াও কিছু দোকানের মালামালও রাস্তায় রেখে করা হচ্ছে রাস্তা দখল।


ফুটপাত দখল করা এসব ভ্রাম্যমাণ সবজি ও ফল বিক্রেতারা জানিয়েছেন, সড়কে বসার অনুমতি তারা ইজারাদারদের কাছ থেকেই নিয়েছিলেন। 


তবে তাদের এসব নিয়ন্ত্রণহীন কার্যক্রমের কারণে সড়কের স্বাভাবিক গতি এবং জনস্বাচ্ছন্দ্য প্রভাবিত হচ্ছে।


সিটি কর্পোরেশন আগে নিয়ম করেছিলো জনবহুল এলাকায় রাত ৮টার পরই মালবাহী ট্রাক ঢুকবে, কিন্তু এই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বরিশাল নগরীতে সারাদিন-রাত মালবাহী ট্রাক চলাচল করছে। 


এছাড়াও রাস্তার একাংশে মেরামত কাজ চলায় যাত্রীবাহী অটো ও রিকশা বিকল্প পথে ঘুরে চলাচল করছে, ফলে যানজট আরও বেড়ে গেছে এবং অফিসগামী ও পথচারীসহ সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।


এসব নিয়ন্ত্রণহীন পার্কিং, রাস্তা দখল এবং সারাদিন চলাচলরত মালবাহী ট্রাকের কারণে সড়কের স্বাভাবিক গতি কমে গেছে। দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণ না হলে জনভোগান্তি আরও বৃদ্ধি পেতে পারে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?