- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৮:২৩ পিএম
পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবীতে গোপালগঞ্জে জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে, খুনি সন্ত্রাসীদের বিচার ও ১৪ দলের নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ এস, কে আলিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট আজমল হোসেন সরদার, গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ও জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, এবং জেলা সেক্রেটারি আল মাসুদ খান। এসময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ১৪ দলীয় জোটের ক্ষমতা ছাড়ার আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সমাবেশ করছিল জামায়াতে। এতে আওয়ামী ও ১৪ দলের নেতার্মীরা লাগি-বৈঠা নিয়ে হামলা চালায়। দীর্ঘ দিন পার হলেও এ হামলার বিচার হয়নি। যারা নেতাদের হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করতে হবে। তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!