- প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৭ পিএম
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গোপালগঞ্জে গন মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে গোপালগঞ্জে গন মিছিল ও সমাবেশে করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসাইন সিকদারের নেতৃত্বে একটি গন মিছিল বের করে হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিসিক ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
এর আগে লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার, সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও গোপালগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা তসলিম হোসাইন সিকদার বলেন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সবার ভোটের মূল্যায়ন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হরে দেশে আবারো প্যাসিস্টের উথ্থান ঘটবে।
তিনি আরো বলেন, একটি দল চাঁদাবাজী, দখলসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। যার ফলাফল ডাকসু নির্বাচনে প্রভাব পড়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে সকলের সমাথিকার নিশ্চিত করা হবে। তাই আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান তিনি। পিআর পদ্ধতিতে নির্বাচন ঘোষনা করা না হলে আরো কঠের আন্দোলন করা হবে বলেও তিনি হুশিয়ারী। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!