- প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ০২:৫৯ পিএম
পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে’- প্রতিমন্ত্রী নুরুল হক
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, পহেলা বৈশাখ থেকেই কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার, বীজ ওসুধসহ প্রয়োজনীয় কৃষি পণ্য ন্যায্য মূল্যে পেতে পারে কিংবা সরকারের পক্ষ থেকেও যেটা দেওয়া হয় সেটা যেন পায় সে লক্ষে আজকে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারতের পর কৃষক কার্ডের উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সকার যেভাবে অল্প সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্প হাতে নিয়ে জনগণের কথা চিন্তা করে কাজ করে যাচ্ছে- আমরা যদি সকলে সহযোগিতা করি, আশা করি আমাদের আগামী দিনগুলো সকলের জন্য বাংলাশের মানুষের জন্য স্বস্তির হবে।
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক আরো বলেন, আগামী দিনগুলো আনন্দের হোক, সুন্দর হোক। বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষের মধ্যে সহমর্মিতা বৃদ্ধি পাক। সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।
পহেলা বৈশাখ উপলক্ষে ‘বৈশাখী শোভাযাত্রা’ করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায় এ বৈশাখী শোভাযাত্রাটি গলাচিপা উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল মাঠে এসে শেষ হয়। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নেতৃত্ব দেন। বৈশাখী শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান, সহকারী পুলিশ সুপার মো. সৈয়দ উজ্জামান (গলাচিপা-দশমিনা সার্কেল) উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, সদস্য সচিব সম্পাদক আালতাফ হোসেন, পটুয়াখালী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন মুন্সি, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনিম প্রমুখ।
এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক সম্প্রসারিত উপজেলা পরিষদের নতুন ভবনের প্রধান ফটক, পৌরমঞ্চের আধুনিকায়নের কাজ ও উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত উপকূল পাঠাগার উদ্বোধন করেন।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক উপজেলা বিএনপি ও গণ অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিআন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ‘স্কোপাস’ (Scopus)-এর ইনডেক্সড গবেষণা প্রকাশনার সংখ্যার দিক থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে শীর্ষে...
-
যবিপ্রবি প্রতিনিধিঃবাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রসায়ন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘১৬তম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!