- প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ ০১:১৮ পিএম
পহেলা বৈশাখ -১৪৩৩ উপলক্ষে বামনা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা
মাসুদ রেজা ফয়সাল:
বরগুনার বামনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ পরিমল চন্দ্র কর্মকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ আহমেদ, বামনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন খান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান ও প্রতিষ্ঠানের প্রভাষকবৃন্দ, বামনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন ও অত্র কলেজের শিক্ষকবৃন্দ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বামনা সদর বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না এবং স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা নতুন বছরকে আনন্দমুখর, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দিবসের দ্বিতীয় পর্বে বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!