- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৯:২৯ পিএম
পেট্রোল পাম্পে অগ্নিকান্ড, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেল সোয়া চারটার দিকে উপজেলার আগৈলঝাড়া রোডস্থ সেন্ট পিটার ফিলিং ষ্টেশনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পাম্পের ম্যানেজার প্রভুদান ঢাকী জানান, মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি তেলের লরি থেকে পাম্পের ডিপোতে তেল খালাসের সময় অনকাঙ্খিত ভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। অগ্নিকান্ডে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকান্ডের সঙ্গে সঙ্গে চালক ফিলিং স্টেশন থেকে তেল বোঝাই লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মধ্যে নিয়ে আসে। যে কারণে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায়। এসময় ফিলিং স্টেশন ও তার পাশ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে।
ফায়াস সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবরপেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৩০ মিনিটের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই লরি, পাম্পের আংশিক, একটি মাহেন্দ্রা, একটি মোটরসাইকেল সম্পূর্ন এবং একটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, অগ্নিকান্ডের ফলে গৌরনদী-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। অগ্নিকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে কাজ চলছে।
অপরদিকে অগ্নিকান্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মো. সেলিম সহ অন্যান্যরা।
এই বিভাগের আরো খবর
-
নিউজ ডেস্কঃ সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী "আশা ভোসলে" আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২...
-
রুস্তম ফারাজী,কেশবপুর ।যশোরের কেশবপুর উপজেলায় গত শনিবার সকালে (১১-০৪-২৬) কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ চত্বরে উপজেলা বে-সরকারি নিম্ন মাধ্যমিক...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক মেধাবী শিক্ষার্থীর জীবন যেন হঠাৎ করেই থমকে গেছে একটি “মিথ্যা মামলার” ভারে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!