- প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫১ পিএম
পাঁচ দফা দাবিতে গোপালগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার নামাজের পর শহরের গেটপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিম, সাবেক আমির এডভোকেট আজমল হোসেন সরদার ও সেক্রেটারি আল মাসুদ খান বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, বিগত যে নির্বাচন হয়ে তা ভোটের কোন মুল্যায়ন হয়নি। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগনের ভোটের মূল্যায়ণ হবে। তারা আরো বলেন, বিগত দিতে জাতীয় পার্টি স্বৈরাচারকে সমর্থন দিয়েছে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। সেই সাথে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করার দাবী জানানো হয়। #
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!