- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২৫ পিএম
অর্থের অভাবে বুদ্ধি প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসা বন্ধ, সাহায্যের আশায় দ্বারে দ্বারে ঘুরছে পিতা।
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিকাপুরের বুদ্ধি প্রতিবন্ধী লামিয়া (২১)। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সর্বস্ব হারিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা রিকশাচালক আবুল কালাম। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় চার বছর ধরে দুরারোগ্য অসুস্থতায় ভুগছে লামিয়া। মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের শেষটুকুও ব্যয় হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
রিকশা চালিয়ে সংসার চালানো আবুল কালামের পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। তাই মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেছেন তিনি। বর্তমানে অসুস্থ প্রতিবন্ধী লামিয়ার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসা নিচ্ছে। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। এমন অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুতি জানিয়েছেন তার পরিবার।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!