শিরোনামঃ

অপরিষ্কার অবস্থায় শের-ই-বাংলা মেডিকেলের আইসিইউ ইউনিট—নজরদারি কোথায়?



সাকিব উল হক

বরিশাল প্রতিনিধি।



বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর পুরাতন মেডিসিন আইসিইউ (ICU) ইউনিটের সামনের অংশ এখন পরিনত হয়েছ ময়লার স্তুপে। হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এই বিভাগের চারপাশের নোংরা পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর সাথে আসা স্বজনরা। অথচ এই ইউনিটেরই থাকার কথা ছিলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। 


আইসিইউ’র অভ্যর্থনা ডেস্কে ব্যবহৃত পানির বোতল, খাবারের পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি হাসপাতাল প্রশাসনের নজরে রয়েছে কিনা—তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রোগীর স্বজনরা।


এছাড়া আইসিইউ ইউনিটের পাশে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ সংলগ্ন ড্রেন ও আশপাশ অপরিষ্কার থাকারও অভিযোগ পাওয়া গেছে। এতে ওই ইউনিটের আশেপাশে মশার উপদ্রব বেড়ে গেছে, যার কারণে আইসিইউ’র সামনে অপেক্ষমাণ রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়ছেন।


স্বজনদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নেই বলেও অভিযোগ রয়েছে। আইসিউ এর সামনে কয়েকটি ফ্যান থাকলেও একাধিক ফ্যানে বিদ্যুৎ সংযোগ না থাকায় প্রচন্ড গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীর স্বজনদের।


রোগীর সাথে থাকা স্বজনরা অভিযোগ জানান, অবকাঠামোগত উন্নয়নের কথা বলা হলেও গুরুত্বপূর্ণ এই ইউনিটের আশপাশে পরিচ্ছন্নতা ও মৌলিক সুবিধার ঘাটতি স্পষ্ট।


প্রতিদিন বরিশালসহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। তবে এমন পরিবেশ হাসপাতালের সেবার মান নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করছে বলে মনে করছেন অনেকে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে—অতি গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?