- প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ১২:৩৭ পিএম
অপহৃত শিশু আফিফা উদ্ধার, গ্রেফতার ১
মাসুদ রেজা ফয়সালঃ
(স্টাফ রিপোর্টার)
বরগুনার বামনা উপজেলায় তিন শিশুকে অপহরণের ঘটনায় এক শিশুকে ঢাকার পোস্তাগোলা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় একজন নারী অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (৫ জুলাই ২০২৫) দুপুর ১১টার দিকে বামনা উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়নের উত্তর কাকচিড়া গ্রামের স্বপন হাওলাদারের মেয়ে আফিফা আক্তারসহ তিনটি শিশুকে কৌশলে অপহরণ করে তানজিলা আক্তার (১৮) নামের এক নারী ও তার সহযোগীরা।
এলাকায় ঘটনা জানাজানি হলে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে আফিফাকে নিয়ে অপহরণকারী পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশীদ হাওলাদারের শরণাপন্ন হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পরদিন (রবিবার, ৬ জুলাই) সকালে ঢাকার পোস্তাগোলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং তাকে মামার জিম্মায় হস্তান্তর করা হয়।
এ সময় মূল অপহরণকারী তানজিলা আক্তারকেও গ্রেফতার করে বামনা থানায় নিয়ে আসা হয়। তানজিলা পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হলতা গ্রামের বাসিন্দা মো. মন্টুর মেয়ে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, "ঘটনার পরপরই দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকার পোস্তাগোলা থেকে আফিফাকে উদ্ধার করা হয়েছে। এছাড়া অপহরণের মূল পরিকল্পনাকারী তানজিলাকে গ্রেফতার করে সোমবার (৭ জুলাই) তাকে বরগুনা আদালতে সোপর্দ করা হয়েছে।"
এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বানারীপাড়ায় গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের স্মরণে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নে সরকার...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল খেলা দেখানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। জানা যায়,...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!