- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৪৯ পিএম
অবৈধভাবে ভোজ্য তেল মজুদ, বরিশাল নগরীর দুটি প্রতিষ্ঠানকে জরিমানা
অবৈধভাবে ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে বরিশাল নগরীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বরিশাল জেলা প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিন।
তিনি জানান, নগরীর বাজার রোডের মেসার্স মোল্লা ব্রাদার্সের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ভোজ্য তেল পাওয়া যায়। এছাড়া মেসার্স আবির ব্রাদার্সে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩.৭৫ টন চিনি পাওয়া গেছে।
অবৈধ মজুদের দায়ে মোল্লা ব্রাদার্সের শুক্কুর মোল্লাকে ১৩ হাজার এবং আবির ব্রাদার্সের সন্তোষ মিত্রকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে এবং মজুদ করা পণ্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!