- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৭:৫২ পিএম
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে গলাচিপায় মশাল মিছিল
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গলাচিপা পৌর মঞ্চ থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কাজী অফিস মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল ও সদস্য সচিব আবুল হোসেন।
বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনী ও পুলিশ নুরুল হকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অন্তর্বর্তীকালীন এনজিও সরকার তাকে রক্তাক্ত করেছে। তারা উল্লেখ করেন, ২০১৮ সাল থেকে নুর রাজপথে আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলেছিলেন এবং সেই ভূমিকা দিয়েই আওয়ামী সরকারের পতন সম্ভব হয়েছে। বক্তারা আরও দাবি করেন, সাত দিনের মধ্যে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ এবং জিএম কাদেরকে গ্রেপ্তার করতে হবে।
এই বিভাগের আরো খবর
-
তারিখ ঃ ২৫ জুলাই ২০২৬সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ডের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ...
-
পিরোজপুর প্রতিনিধি:টানা কয়েক দিনের ভারী বর্ষণে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি থেকে জিলবাড়ি পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কের একাধিক...
-
নারায়ণগঞ্জ প্রতিনিধি: এক সময় পূর্বাচল এলাকার বাসিন্দা ছিলেন রূপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শিমুলিয়া ও মুলাদী গ্রামের মানুষ। নব্বইয়ের দশকে পূর্বাচল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!