- প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ০৮:৪৪ এএম
নতুন রাজনৈতিক দল জেডিপি এর যাত্রা শুরু। কেন্দ্রীয় কমিটিতে শাহরিয়ার মিরাজ
নিউজ ডেস্ক
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। গত শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে ৯০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নাঈম আহমাদকে আহ্বায়ক, অ্যাডভোকেট আব্দুল আলিমকে সদস্য সচিব এবং মো. আহছান উল্লাহকে প্রধান সংগঠক হিসেবে কমিটিতে রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে বরিশালের শাহরিয়ার মিরাজকে যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে "আপ বাংলাদেশ" বরিশাল মহানগরের যুগ্ম সদস্য সচিব ছিলেন।
জেডিপি উক্ত সংবাদ সম্মেলনে সামাজিক গণতন্ত্রভিত্তিক নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে। দলটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠন এবং গণমুখী রাজনীতি চালানোর অঙ্গীকারও করেছে।
কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে জেডিপি আগামী এক মাসের কর্মসূচি ঘোষণা করেছে, যার মধ্যে সদস্য সংগ্রহ অভিযান, গণসংযোগ এবং জাতীয় প্রতিনিধি সম্মেলন অন্তর্ভুক্ত।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!