- প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৫ ০৬:২৮ পিএম
নতুন কুঁড়ির সেরা দশে গৌরনদীর প্রিয়ন্তী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
সারা দেশব্যাপী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষন প্রতিযোগিতা নতুন কুঁড়ি-২০২৫ প্রতিযোগিতার চূড়ান্ত বাচাই পর্বে সেরা দশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে বরিশালের গৌরনদীর মেয়ে প্রিয়ন্তী পোদ্দার।
এরআগে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে বরিশাল বিভাগীয় পর্যায়ে সে উর্ত্তীন হয়। পরবর্তীতে ঢাকায় চূড়ান্ত বাচাই পর্বে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে সেরা দশে দ্বিতীয় স্থান লাভ করে প্রিয়ন্তী।
জানা গেছে, রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় সারাদেশের ৫২ জন প্রতিযোগি অংশগ্রহন করে। গত ২০ অক্টোবর বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার পর গত ২২ অক্টোবর দিবাগত রাতে অনলাইনে কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেন। আগামি সোমবার (২৭ অক্টোব্বর) বিটিভির স্টুডিওতে সেরা দশের মধ্যে চ্যাম্পিয়ান প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন পোদ্দার ও গৃহীনি মিতালী পোদ্দারের দ্বিতীয় মেয়ে এবং টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী।
২০২৩ সালে প্রিয়ন্তী পোদ্দার জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নজরুল সংগীত ও উচ্চাঙ্গ সংগীতে জাতীয় পুরস্কার লাভ করে। প্রিয়ন্তী পোদ্দারের বাবা ও মা তাদের মেয়ের জন্য দেশবাসীর কাছে প্রার্থনা কামনা করেছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!