- প্রকাশিত: ১১ জুলাই ২০২৫ ০৩:৫৬ পিএম
নৌবাহিনীর অভিযানে বরগুনায় মা*দ*কসহ গ্রেফতার দুই
স্টাফ রিপোর্টারঃ
দেশব্যাপী মাদক ও সন্ত্রাস দমনে বাংলাদেশ নৌবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলায় সফল অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে (১০ জুলাই ২০২৫) বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে নৌবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন—মোঃ আল আমিন (৩৫) এবং মোঃ তরিকুল ইসলাম মামুন(৩৮)। তাদের কাছ থেকে ১৭৮ পিস ই*য়া*বা, একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ব্যাটারি চালিত অটোরিকশা, তিনটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ এবং নগদ ১,৩৫০ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালসহ আসামিদের বামনা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা যায়, সরকারের মাদকবিরোধী কঠোর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর টহল ও অভিযান কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!