- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৪:৪১ পিএম
নলছিটিতে গুলিবিদ্ধ ওসমান হাদীর বাড়িতে চুরি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির জানালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে গেছে।
গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খাসমহল এলাকায় অবস্থিত ওসমান হাদীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদীর চাচাতো ভাই সিরাজুল ইসলাম। তিনি জানান, নলছিটির বাড়িতে মূলত ওসমান হাদীর মা, ছোট বোন মাসুমা আক্তার ও ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন। তবে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রায় ৭ দিন আগে ওসমান হাদী তার মাকে ঢাকার বাসায় নিয়ে যান। পরে গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে মাসুমা আক্তার ও তার স্বামী মনির হোসেন ঢাকায় চলে যান। ফলে বাড়িটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে নগদ ৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও কিছু নতুন কাপড়চোপড় চুরি করে নিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, চুরির সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি জানালা ভেঙে চোরেরা ঘরের ভেতরে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে প্রতিবেশী গোলাম কিবরিয়া রিয়াজ জানান, ভোররাতে নামাজের উদ্দেশ্যে বের হলে তিনি শরীফ ওসমান হাদীর বাড়ির পেছনে দুজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান। সন্দেহ হলে তাদের ধরতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণায় বের হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। রাজধানীর ফকিরেরপুল বক্স কালভার্ট রোড থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বিজয়নগরের দিকে এগোচ্ছিলেন তিনি। মোটরসাইকেলে তার অটোরিকশার পেছন পেছন অনুসরণ করছিল দুই দুর্বৃত্ত। কিছু বুঝে ওঠার আগেই দুপুর ২টা ২৪ মিনিটে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা কালো চাদর পরা এক দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র বের করে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই বিভাগের আরো খবর
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিইট-পাথরের কাঠামোর ভিড়ে হঠাৎ যদি চোখে পড়ে গোলপাতার বিস্তৃত ছাউনি, চারপাশে সবুজ আর পাশে নিস্তরঙ্গ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে আনশন শুরু করেছে দুই সন্তানের জননী পলি খানম...
-
যবিপ্রবি প্রতিনিধি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নষ্ট হওয়া লিফট...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। রংপুরে ডিশ-ইন্টারনেট’ ব্যবসা দখল নিয়ে বেডরুমে গিয়ে স্ত্রীসন্তানসহ গুলি করে হত্যার হুমকির ঘটনায় জামিন পেয়েছেন বহিস্কৃত যুবদল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!