- প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৬ এএম
নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা - মেজবাহ উদ্দিন ফরহাদ
আমি যদি নির্বাচিত হই, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেব বলে ঘোষণা দিয়েছেন বরিশাল ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। গতকাল শনিবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্সে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ৮২ সালে বরিশালে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালন করি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হই। আমার সংসদীয় আসনে নদী ভাঙ্গন একটি গুরুতর সমস্যা। আমি চেষ্টা করছি নদী ভাঙ্গন রোধে বিভিন্ন প্রজেক্ট আনার। ইতিমধ্যে হিজলায় একটি প্রজেক্ট প্রি একনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছে। আমাদের গোবিন্দপুর নামে একটি চর রয়েছে। প্রতিবছর এখান থেকে ১০ কোটি টাকা বিভিন্ন ভাবে লোকজন খায়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই চরের মূল মালিক যাতে এই চর ভোগ করতে পারে সেই ব্যবস্থা করব।
আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমি মনে করি ডাকসু নির্বাচন এক রকম ও সংসদ নির্বাচন আরেক রকম। আগামী নির্বাচনে ডাকসু নির্বাচনের কোন প্রভাব পড়বেনা বরং বিএনপির প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠতা ভাবে বিজয়ী হবেন।
এর আগে বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ফরহাদকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভাটি সঞ্চালণা করেন সাবেক সভাপতি সুশান্ত ঘোষ। এসময় বিআরইউ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!