- প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ০২:৪৩ পিএম
নিরক্ষরতাদূরীকরণে বেদে শিশুদের জন্য স্যাটেলাইট স্কুলের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত।
সুগন্ধা নদীর তীরে বসতিস্থাপনকারী বেদে পরিবারের শিশুদের সাক্ষর জ্ঞান অর্জনে সক্ষম করে গড়ে তুলতে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর উদ্যোগে পক্ষব্যাপী পাঠদান কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় যুব কাউন্সিলের বরিশাল বিভাগীয় প্রতিনিধি জনাব কিশোর চন্দ্র বালা। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবক নাইম হোসেন, নাজির মৃধা, গোলাম রাব্বি, কৌশিক হালদার, ফাহিম, সাকের রাব্বি, সাজিবুন হক ও বেদে পল্লীর সরদার সহ শিশুদের অভিভাবকবৃন্দ। বেদে সরদার জনাব আশরাফ বলেন এটা আমাদের কলোনীর নতুন ইতিহাস, আমাগো পোলাপান বা তাদের মা, বাবা, দাদা, নানারাও কোনদিন লেহা পড়া করে নাই আর এহনের পোলাপানও স্কুলে পড়ে না। এহন যদি এরা নাম লিখে সই করতে পারে তাইলেই অনেক। স্বেচ্ছাসেবকরা বলেন সভ্যতার এই উত্তরণেও যারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত তাদের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করে নূন্যতম সাক্ষর জ্ঞান অর্জনে সক্ষম করতে নিরক্ষরতা দূরীকরণে শালিণ্য স্যাটেলাইট স্কুলের ৪র্থ পর্ব পরিচালনা করতে পাঠ মডিউল সহ প্রয়োজনীয় শিক্ষা সহায়ক উপকরণ বরাদ্দ করেছে শালিণ্য। স্থানীয় শিক্ষিত যুবদের সহযোগীতায় নিয়মিত পাঠদান ও নবতর ইতিহাস রচনার প্রতিটি পদক্ষেপে সকলের সহযোগীতা আমাদের অনুপ্রেরণার উৎস।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!