- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ৭ জুন ২০২৬ ০৭:৩৭ পিএম
নিরাপদ খাদ্যে শুধু মুনাফা নয়, জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে হবে: এমপি কামরুজ্জামান রতন
নিরাপদ খাদ্য উৎপাদনে শুধু মুনাফার চিন্তা না করে জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিনি বলেন, খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত ব্যক্তিদের মনে রাখতে হবে যে তাদের পরিবারের সদস্যরাও একই খাবার গ্রহণ করেন। এ ধরনের সচেতনতা তৈরি হলে নিরাপদ খাদ্য উৎপাদন এবং ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়ন সহজ হবে।
রোববার রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন কার্যালয়ে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত “জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিংয়ের প্রয়োজনীয়তা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান রতন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দেশের সব স্তরের নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো একক প্রতিষ্ঠান একা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। এ জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ, জবাবদিহিতা ও সামাজিক দায়বদ্ধতা। তিনি বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপনের আশ্বাস দেন।
সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, বর্তমানে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ দেশে বড় ধরনের জনস্বাস্থ্য সংকটে পরিণত হয়েছে। দেশের মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ এসব রোগের কারণে ঘটে। অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের ক্রমবর্ধমান ব্যবহার এ পরিস্থিতির অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি জনস্বাস্থ্য সুরক্ষায় অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা সংবলিত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধান দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, বিশ্বের ৪৪টিরও বেশি দেশে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং চালু রয়েছে এবং এটি ব্যবসার জন্য কোনো বাধা সৃষ্টি করেনি। বাংলাদেশেও বহুজাতিক কোম্পানিগুলোকে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জীবন নিশ্চিত করতে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (খাদ্য শিল্প ও উৎপাদন) অধ্যাপক মোহাম্মদ শোয়েব। এছাড়া বক্তব্য দেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ড. এস এম খলিলুর রহমান ও প্রকল্প সমন্বয়কারী মাহবুব রহমান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!