শিরোনামঃ

মুকসুদপুরে সরকারি সড়ক দখল করে ইউপি সদস্যর দেওয়াল নির্মাণের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি সড়ক দখল করে দেওয়াল তোলার অভিযোগ উঠেছে প্রভাবশালী ইউপি সদস্য ও দিগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে।


উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে বনগ্রাম-টেকেরহাট সড়কে এই দেয়াল নির্মাণ করেছেন তিনি। 


এতে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা৷ এঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। তবে ইউপি সদস্য প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না। 


শনিবার (৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখাগেছে, বনগ্রাম থেকে টেকেরহাট সড়কের বাঘাদিয়া স্কুল মাঠের সমনে পিচ ঢালাই রাস্তার আংশিক দখল করে দেওয়াল তুলে দিয়েছেন দিগনগর ইউপি সদস্য সাদ্দাম হোসেন। এতে ওই সড়ক দিয়ে যান ও সাধারন মানুষের চলাচল দারুন সমস্যায় পড়তে হচ্ছে। 


এই সড়কে নিয়মিত চালাচলকারী ইজিবাইক চালক আল আমিন ও অটোরিক্সা চালক নাইম জানান, আমরা এই সড়ক দিয়ে বনগ্রাম থেকে টেকোরহাট ও বামনডাঙ্গা বাজারের যাত্রী টেনে থাকি। এখানে পিচ ঢালাই সড়কের আংশিক দখল করে দেয়াল নির্মাণ করেছে৷ এতে করে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে এখানে আসলেই ভয়ে ভয়ে গাড়ি চালাতে হয়। আমরা এই দেয়ালের অপসারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 


এ ব্যাপারে ইউপি সদস্য ও দিগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেনের বলেন, ওই সড়কের দুই পাশেই আমার জমি রয়েছে। আমি ১ পুট ছেড়ে দিয়ে দেওয়াল নির্মান করেছি। অন্য পাশ দিয়ে জায়গা ছেড়ে দিবো। এমনকি সড়ক যখন বড় করবে তখন দেওয়াল সড়িয়ে নিবো।


তিনি আরো বলেন, আমি রাজনীতি করি ও সেই সাথে একজন ইউপি সদস্য। আমার সম্মান ক্ষুন্ন করতে এমন অভিযোগ করা হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?