- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৯ পিএম
মোল্লারহাটে যুবদলের কর্মীসভায় রহিমের শতাধিক মোটরসাইকেল শোডাউন
নলছিটি প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মোল্লারহাট ইউনিয়নের কর্মীসভা শুক্রবার বিকেলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় সর্বাধিক নজর কাড়েন মোল্লারহাট ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা ও আসন্ন কাউন্সিলে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল করিম খান (রহিম)।
বিকাল ৪টায় স্থানীয় বারানিরপাড় এলাকা থেকে রহিমের নেতৃত্বে প্রায় শতাধিক মোটরসাইকেলের শোডাউন শুরু হয়। শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল ৫টায় কর্মীসভাস্থল মোল্লারহাট জেড এ ভুট্টো বালিকা বিদ্যালয় মাঠে এসে যোগ দেয়। রহিমের নেতৃত্বে প্রবল স্লোগান ও শোডাউন কর্মীসভা প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রমুখ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রহিম দীর্ঘ বছর যাবৎ স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে তাদের সমস্যা সমাধানে সবার আগে এগিয়ে এসেছেন। তিনি এলাকার একজন সুনামধন্য ব্যবসায়ী হওয়ায় তার আর্থিক টানাপোড়েন না থাকায় সবসময় নিজেকে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি করছেন। রহিমের এই জনপ্রিয়তা আসন্ন কাউন্সিলে তার অবস্থান আরও দৃঢ় করেছে। তারা বিশ্বাস করেন, রহিম নেতৃত্বে এলে যুবদল হবে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী এবং সুসংগঠিত করবে।
কর্মীসভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!