- প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৭ এএম
মহান বিজয় দিবস ঘিরে বরগুনায় অক্ষর পাঠাগারের মাসব্যাপী আয়োজন
সোহাগ হাওলাদার, বরগুনা:
মহান বিজয় দিবস উপলক্ষে অক্ষর পাঠাগারের উদ্যোগে বরগুনায় মাসব্যাপী কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বরগুনা জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রতিযোগিতার সকল কার্যক্রম সমাপ্ত হয়।
এর ধারাবাহিকতায় আজ ২৫ ডিসেম্বর ২০২৫ বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা নির্বাহী অফিসার, বরগুনা সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমদাদ হোসেন, জুনিয়র লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, বরগুনা; মোঃ স্বপন হোসেন, বাংলা প্রভাষক, সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ; মোহাম্মদ বাকী বিল্লাহ, বিশিষ্ট ইংরেজি শিক্ষক; মোঃ ফজলে রাব্বী, বিশিষ্ট লেখক ও শিক্ষক এবং মোঃ শাহ আলী, জেলা প্রতিনিধি, দীপ্ত টিভি।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ফাতিমা তুজ জোহরা, দ্বিতীয় হন ইসমাইল এবং তৃতীয় স্থান অর্জন করেন গোলাম রাসেল খোকন। অপরদিকে প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুরাইয়া, দ্বিতীয় হন ওসমান বিন আঃ আজিজ এবং তৃতীয় স্থান অধিকার করেন মালিহা তাবাসসুম রুশদা।
এসময়, আলোচনা সভায় বক্তারা মহান বিজয় মাসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা, সৃজনশীলতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্বের কথা উল্লেখ করেন। মাসব্যাপী এ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
বক্তারা বলেন, অক্ষর পাঠাগারের এই উদ্যোগ এলাকাজুড়ে পাঠচর্চা ও জ্ঞানভিত্তিক কার্যক্রমে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের আস্থা ও আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানের শেষাংশে অক্ষর পাঠাগারের পরিচালক জানান, আজকের এই আয়োজনটি তিনি শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের স্মৃতির প্রতি উৎসর্গ করেছেন। এ সময় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদপত্র, আকর্ষণীয় বইয়ের সেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!