- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৯:২২ এএম
মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরি করে জেলা ছাত্রদল নেতা জেলহাজতে।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে মোটরসাইকেল চুরির মামলায় বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম খানকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
পুলিশ জানান, শনিবার (২৮মার্চ) রাত ৯টায় পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় মালিক তানভিরের ভাড়ায়-চালিত মোটরসাইকেলটি ঘাড়-লক করে রাখা হয়।
রাত ১টার সময় বদরপুর খান বাড়ির সামনে সেটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের হাতে পড়েন জিহাদ। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়লে মালিককে ডাকা হয়,তানভিরের উপস্থিতিতে জানা যায় লক ভেঙে চুরির চেষ্টা হয়েছিল।
রোববার মামলা রুজু করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বাদী মোঃ তানভির ইসলাম বলেন, ধারদেনা করে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী টেনে উপার্জিত টাকায় সংসার চালায়। সেই গাড়িটি চুরি হওয়ার সময় পুলিশের উছিলায় আল্লাহ রক্ষা করেছে। আমি সঠিক বিচার দাবি করছি যাতে করে আরও কারো গাড়ী এভাবে চুরি না হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত জিহাদ ছাত্রদলের পদে থাকলেও তিনি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ শহীদুল ইসলাম এর শ্যালক এবং আগে থেকেই বিতর্কিত,বিএনপিতে এমন অন্যায়কারীর ঠাঁই নেই। তিনি যোগ করেন, “ছাত্রদল করলেও তাকে ছাত্রদল হিসেবে চিনি না,আগে থেকে দুষ্ট, সঠিক হয়নি। বহিষ্কার কেন্দ্র করতে পারে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
ওসি মো:মিজানুর রহমান জানান, মটর সাইকেল সহ জিহাদকে হাতেনাতে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!