- প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬ ০৮:০৫ পিএম
মেহেন্দিগঞ্জে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় একটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের দাবিতে সরব হয়েছেন তিন গ্রামের কয়েক'শ মানুষ। শনিবার সকাল ১০টায় পাতারহাট বন্দরের হাসপাতাল রোড তেঁতুলতলা ব্রিজের সামনে কালিকাপুর, অম্বিকাপুর ও দুর্গাপুর তিন গ্রামের শত শত মানুষ একত্রিত হয়ে মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসী বলেন,পাঁচনি ঘাট ব্রিজ সংলগ্ন এই খালটি দীর্ঘ দিন ধরে ভরাট হয়ে পরে থাকায় সেচ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। শুষ্ক মৌসুমে পানি সংকটে চাষাবাদ ব্যাহত হচ্ছে, আর বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হওয়ায় সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দ্রুত খালটি খনন করে কৃষি-কৃষকের ভাগ্য উন্নয়নে ও জনদূর্ভোগ লাঘবের জন্য নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!