- প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ০৪:১২ পিএম
মেঘনায় ১৩ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে গভীর রাতে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও নৌপুলিশের সদস্যরা।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কালীগঞ্জ এলাকায় হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলা প্রশাসন ও নৌপুলিশের এই যৌথ অভিযান চালায়। অভিযানে পাঙাশের পোনা ও জাটকা ইলিশ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়। পাশাপাশি ১৩ জেলেকে আটক করা হয়।
আটককৃতরা হলন-হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের ফারুক ভূঁইয়া (৫০), বাউশিয়া গ্রামের জিয়া উদ্দীন (২৩), মেহেন্দীগঞ্জ উপজেলার আদর্শ নগর গ্রামের আল আমিন বিশ্বাস (৩০), রতন ব্যাপারী (৩৩), জুলহাস ব্যাপারী (২৮), পশ্চিম লালখারাবাদ গ্রামের আলামিন হাওলাদার (৩৫), বাখরজা গ্রামের ইরশাদ হোসেন (৪৫), মিরলিরচর গ্রামের চুন্নু হাওলাদার (৪০), মাইদুল ব্যাপারী (৩৫), মেহেন্দীগঞ্জ গ্রামের সেলিম খান (৪৫), সাহিন হোসেন (৪৫), মো. সাব্বির (২৭) ও মো. আব্দুল্লাহ (২৬)। তিনি আরও জানান, রাতেই আটককৃতদের বিরুদ্ধে মোবাইল চালিয়ে প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।পাশাপাশি জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!