- প্রকাশিত: ৯ জুন ২০২৬ ০২:২৭ পিএম
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে চিকিৎসাধীন ৩
ভোলা ।।
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাজার সংলগ্ন লার্ড বাড়ি এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে এক পরিবারের তিন সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত তিনজন ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওই এলাকার কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে প্রতিবাদ করেন মোকছেদ লার্ড। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত রনি, দিদার, জুলহাশ, ইয়ামিনসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মোকছেদ গুরুতর আহত হন।
এ সময় খবর পেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার বোন সুরমা আক্তার হাবিবা ও মা বেগম। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়ে মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভোলা সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোকছেদের বাবা মো. কয়ছর লার্ড বলেন, “আমার ছেলে এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়া হয়ে উঠেছে।
আহত মোকছেদ বলেন, আমাদের এলাকায় দিন দিন মাদক কারবারি ও মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কেউ এর প্রতিবাদ করলে তাকে নানা ধরনের হুমকি ও হামলার শিকার হতে হয়। অভিযুক্তদের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ও মামলা রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও ঘটনার পর থেকেই তারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!