- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৪:৪৯ পিএম
মাদকের বিরুদ্ধে আমাদের সামজিক প্রতিরোধ গড়ে তুলে হবে-এস. এম. জিলানী, এমপি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : অনুষ্ঠানে গোপালগঞ্জ-০৩ আসনের সংদস সদস্য এস এম জিলানী বলেন, একটি জাতি যদি শিক্ষিত না হয় তাহলে ওই জাতি কোন উন্নতি করতে পারেন না। সেজন্য আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। আজকে আমরা যে বড় সমস্যায় আচ্ছাদিত হয়েছি তা হলো মাদকের নীল থাবা। এই মাদকের নীল ছোবল আমাদের সমাজকে ক্ষতবিক্ষত করে তুলছে। অভিভাবকদের অনেক গুরত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। অনেক সময় যখন আমরা মাদকের ব্যাপারে কথা বলি তখন অনেক বলে পুলিশ নিস্ক্রীয়, মাদকসেবী বা মাদক বিক্রেতাদের ধরছে না। প্রশাশনের একার পক্ষে, পুলিশের একার পক্ষে এই মাদক নিয়ন্ত্রন করা কোন ভাবেই সম্ভব না।
আজ শনিবার (২৩ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিক এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বরেন।
তিন আরো বলেন, মাদককে নিয়ন্ত্রণ করতে হলে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সন্তান স্কুল থেকে আসার পরে কি করছে, সন্তান স্কুলে গেছে কিন্তু সঠিকভাবে ক্লাসে গিয়েছে কি না অভিবাবকদের তা তদারকি করতে হবে। আমরা যারা সমাজে বাস করি এই মাদকের বিরুদ্ধে সমাজের সকলকে দায়িত্ব পালন করতে হবে। এই মাদকের বিরুদ্ধে আমাদের সামজিক প্রতিরোধ গড়ে তুলে হবে।
আজ শনিবার (২৩ মে) দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান, পুলিশ সুপার মোঃহাবিবুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম হাওলাদারসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও শিক্ষক, শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ সজিব মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শশুরবাড়ির পুকুর থেকে বি. এম. মাহমুদুল ইসলাম (৩৮) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!