- প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ০৬:৩৯ পিএম
মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে সিরাজুল ইসলাম চুন্নু (৪২) নামের এক মাদক কারবারিকে ইয়াবা সহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এক ছাত্রদল নেতা সহ স্থানীয়রা।
রোববার দিবাগত রাতে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডে কাসেমাবাদ এলাকা থেকে ওই ইয়াবা কারবারিকে আটক করা হয়।
পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও কাসেমাবাদ এলাকার বাসিন্দা আব্দুর রহিম জানান, ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ-হরিসেনা এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা বিক্রি করে আসছে মাদক ব্যবসায়ি সিরাজুল ইসলাম চুন্নু।সেই ধারাবাহিকতায় রোববার (১৯ এপ্রিল)কাসেমাবাদ বাসষ্ট্যান্ডে ইয়াবা বিক্রির সময় স্থানীয় যুব সমাজকে সঙ্গে নিয়ে তাকে হাতেনাতে ধরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাকে ইয়াবা সহ আটক করে থানায় নিয়ে যায়।তিনি আরও জানান, মাদক কারবারিকে ধরার পরপরই তার পরিবারের সদস্য আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
গৌরনদী মডেল থানার এসআই আলাউদ্দিন বলেন, স্থানীয়দের সহযোগিতায় ওই ইয়াবা কারবারিকে ১৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!