- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০১:০৫ পিএম
লোডশেডিং নিয়ে নতুন বার্তা দিলেন প্রতিমন্ত্রী—কবে মিলবে স্বস্তি?
নিউজ ডেস্ক
রিপোর্ট একাত্তর
একে তো সারাদেশজুড়ে তীব্র গরম, তার ওপর বিদ্যুৎ পরিস্থিতির অবনতিতে লোডশেডিং বেড়ে জনজীবনে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। শিল্প উৎপাদন, কৃষি কার্যক্রমসহ বিভিন্ন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, শিগগিরই লোডশেডিং কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, কয়েকটি বড় কেন্দ্র থেকে নতুন করে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ২৬ এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিকৃত বিদ্যুৎ আবার জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বাঁশখালির এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ ২৮ এপ্রিলের পর থেকে সরবরাহ শুরু হতে পারে।
সব মিলিয়ে প্রায় ১৩০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ যুক্ত হওয়ার আশা করা হচ্ছে, যা বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে সাহায্য করবে।
বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা জানান, ২৮ এপ্রিলের পর থেকে সরবরাহ আরও কিছুটা বাড়বে এবং মে মাসের শুরুতে মোট প্রায় ২০০০ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এতে করে বর্তমান সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
তবে বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে। জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলেন, তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে সাময়িকভাবে লোডশেডিং কমানো সম্ভব হলেও এতে উৎপাদন ব্যয় অনেক বেড়ে যাবে। বর্তমানে বিদ্যুৎ খাতে বিপুল ভর্তুকি দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!