- প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫ ০৭:১৯ পিএম
“লার্ন টু লিড” শীর্ষক নেতৃত্ব উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
সামাজিক উন্নয়নমূলক সংগঠন লাল সবুজ সোসাইটি এর উদ্যোগে বরিশাল শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি (তৃতীয় তলায়) আজ অনুষ্ঠিত হলো “লার্ন টু লিড” শীর্ষক একদিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন কর্মশালা।
সকালে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলা এই কর্মশালায় বরিশাল অঞ্চলের ১৬ থেকে ২৪ বছর বয়সী ৩০ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই কর্মশালার অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লাল সবুজ সোসাইটি-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি তাহসিন উদ্দিন।
কর্মশালায় নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সহানুভূতি, দ্বন্দ্ব নিরসন এবং সংগঠনের আচরণ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাকিব বায়ানী, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইউরো গ্রুপ, দীপু হাফিজুর রহমান, ডেপুটি ডিরেক্টর ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, সঙ্গীতা সরকার সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ বিএম কলেজ, তাহসিন উদ্দিন ফাউন্ডার ও প্রেসিডেন্ট লাল সবুজ সোসাইটি।
কর্মশালার অংশগ্রহণকারীরা দলগত কার্যক্রম, আলোচনা এবং ইন্টার্যাকটিভ সেশনের মাধ্যমে নেতৃত্বের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন।
আয়োজকদের মধ্যে নিথুন রায় জানান, তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলি ও সংগঠন পরিচালনায় অনুপ্রাণিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
শেষে আয়োজক সংগঠনের পক্ষ থেকে বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে এমন নেতৃত্ব উন্নয়নমূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের অঙ্গীকার করা হ
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!