- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৪৮ পিএম
ক্যাডার, চাঁদাবাজ ও গাঁজাখোরদের স্থান হবে কিন্তু জেলখানায়--এমপি নুরুল ইসলাম নয়ন
কামরুল সিকদার ভোলা প্রতিনিধি॥
ভাড়াটিয়া ক্যাডার, চাঁদাবাজ ও গাঁজাখোরদেরকে সর্তক করে ভোলা-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, মানুষ বিএনপিকে ভোট দিয়ে বিজয় করে এখন নিরাপত্তার সাথে শান্তিতে ঘরে ঘুমাতে চায়। সাবধান! যার যার জায়গা থেকে সবাই ভাল হয়ে যান। মানুষের শান্তি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করলে তার স্থান হবে জেলখানায়। গতকাল রবিবার (২২ফেব্রুয়ারী) ভোলার চরফ্যাশন নির্বাচন পরবর্তী ভোটার,ব্যবসায়ীদের সাথে পৃথক পৃথক স্থানে শুভেচ্ছা বিনিময় কালে নয়ন এসব কথা বলেন।
প্রতিটি নির্বাচনী এলাকার ঘুরে ঘুরে মানুষের সাথে দেখা করে সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন বলেন, কে ভোট আমাকে দিয়েছে কে দেয়নি তার আর ভেদাভেদ ভোলা -৪আসনে থাকবে না। এখন থেকে সবাই আমার তথা ধানের শীষের লোক। কোন চাঁদাবাজি,ধান্দাবাজি এই আসনে চলবে না।
নিজ দলের নেতাকর্মী ও নির্বাচন পরিচালার দায়িত্বে থাকা সমন্বয়কদের কষ্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম আরো নয়ন বলেন, বিএনপির জনপ্রিয়তা বাড়াতে জনগনের ক্ষতি হবে এমন কোন কাজ করা যাবে না। আশপাশের মানুষের সাথে সহার্ধপূর্ণ আচারণের মধ্যে দিয়ে আপনারও ভবির্ষৎ ফুটে উঠবে। তাই ভেদাভেদ ভুলে মিলেমিশে বসবাস করবেন। স্বচ্ছগ্রহনযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বিজয় হয়েছি।
ধনাঢ্য ব্যক্তিদেরকে উদ্দেশ্যে করে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন বলেন, অসহায়ত্ব দুর করতে আপনার আশপাশের ৪০ঘর পর্যন্ত মানুষ খেয়ে আছে, নাকি খায়নি খোঁজ-খবর নিবেন। নৈতিকতার পরিচয় দিবেন সবকিছু সরকারের উপর চাপিয়ে দেয়া যাবে না। যে বার্তা নিয়ে ভোট চেয়েছি,মানুষ আমাদেরকে ভোট দিয়েছে সেগুলোই এখন শুধু বাস্তবায়ন হবে,অন্যায় অবিচার চলবে না। মানবিক সাম্য একটি সমাজ প্রতিটি পাড়া মহল্লা গড়ে তোলা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!