- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৯ পিএম
কুমিল্লায় পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা জেলা প্রতিনিধি:
পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা মহানগরীতে শুক্রবার(১৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী। বিক্ষোভ মিছিলের পূর্বে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নেতৃবৃন্দরা
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট হাসিনা সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন-কুমিল্লা মহানগরীর আমীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, মহানগরীর নায়েবে আমীর এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মোল্লা, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সিটি কাউন্সিলর মোশারফ হোসাইন, মহানগর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি কাজী নজির আহম্মেদ, মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, সদর দক্ষিণ উপজেলা আমীর মিজানুর রহমান, ইসলামী ছাত্র শিবির কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক নাজমুল হাসান পঞ্চায়েতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!