- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ১২:০৭ পিএম
কুড়িগ্রামে ভাইরাল তাজুর পাশে নাগেশ্বরী উপজেলা প্রশাসন
রিয়াজুল হক সাগর, রংপুর,
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভূমিহীন ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম (তাজু) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২ এপ্রিল) দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজু নগদ অর্থ সহায়তা প্রদান করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদ। এ সময় তাকে বাসযোগ্য খাস জমি ও কৃষি জমি দেওয়ার ঘোষণা দেন তিনি।
এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পথশিশু’র পক্ষ থেকে তাজুর জন্য ঘর নির্মাণে টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।হঠাৎ করে পাওয়া এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন তাজু। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন।
এ সময় উপস্থিত ছিলেন— নাগেশ্বরী উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা, নাগেশ্বরী প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ কবিরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
স্থানীয়দের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন তাইজুল ইসলাম তাজু। নাগেশ্বরী উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তার জীবনে নতুন আশার সঞ্চার করেছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!