কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ১৫, জনমনে আতঙ্ক



স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও এক প্রতিবন্ধীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরপর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করেছে।


আজ শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 


কুকুরের কামড়ে আহদের মধ্যে ৬জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নারিকেল বাড়ি গ্রামের দীপঙ্কর বৈদ্যর ছেলে দীপ্ত বৈদ্য (১২), নিরঞ্জন রায়ের ছেলে সজল রায় (৩৫), সুখ চাঁদ বৈরাগীর ছেলে সুমঙ্গল বৈরাগী (৬০), টিকরিবাড়ি গ্রামের সুধীর রায়ে ছেলে বাক প্রতিবন্ধী রহস্যময় রায় (৪৫), শ্রীফল বাড়ি গ্রামের পরীক্ষিত গাইনের ছেলে অর্জুন গাইন (৫৫) ও চালিতাবাড়ী গ্রামের ভূদেব মজুমদারের চেলে সৈকত মজুমদার (১৬)।


জানাগেছে, ভাঙ্গারহাট বাজারের চারপাশে থাকা ৬টি সেতুর উপর দিয়ে সাধারন মানুষ প্রয়োজনীয় কাজে চলাচল করে থাকে। এসময় কয়েকটি কুকুর হঠাৎ করে চড়াও হয়ে সেতুর উপর দিয়ে চলাচলরত মানুষকে কামড়াতে থাকে। কুকুরের কামড়ে আহতরা কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।  


এ ঘটনার পর থেকে ভাঙ্গারহাট বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেতু সহ বাজার এলাকায় লোকজনের যাতায়াত কমে যায়। আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।


ভুক্তভোগী সজল রায় বলেন, আমি ভাঙ্গারহাট বাজারের দিকে যাচ্ছিলাম। ব্রিজের উপর উঠতেই পেছন থেকে একটি কুকুর এসে আমার পায়ে কামড় দেয়। আমি ফার্মেসি থেকে ইনজেকশন নিয়েছি।


কোটালীপাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শেখ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ভাঙ্গারহাট থেকে কুকুরে কামড়ানো ৬জন রোগী এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?