- প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫ ০৭:৫৯ পিএম
কোটালীপাড়ায় এনটিভির সাংবাদিক প্রয়াত মাহবুব হোসেন সারমাত স্মরণে স্মরণসভা
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : এনটিভির স্টাফ রিপোর্টার ও আমার দেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার প্রেসক্লাব, কোটালীপাড়ার আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধান্য ঘরামী, মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার, সদালাপী, সদা হাস্যজ্জল মানুষ ছিলেন।তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুনি মানুষকে হারিয়েছি।আমি তাঁর রুহের মাগফিরত কামনা করছি।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা এক সঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধ হস্ত।সংবাদ সংগ্রহে তাঁর কোন অলসতা ছিল না। সব সময় সংবাদের পিছনে ছুটেছে। জেলা সদরে বসবাস করার কারনে কোন মানুষ কখনো কোন প্রয়োজনে তার কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরাতেন না।এই ভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোন ভাবেই মেনে নিতে পারছি না। #
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!