- প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৫ ০৬:৩২ পিএম
কোটালীপাড়ার বহিস্কৃত বিএনপি নেতার দম্ভোক্তি : সাংবাদিক মেরেছি, ওনারে মারতে কি আমার সময় লাগে’?
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সাংবাদিক লাঞ্চিত ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সম্প্রতি বহিস্কৃত বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু বলেছেন, আমি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলাম। কয়েকদিন আগে কোটালীপাড়ার সাংবাদিক হাসান-মিজানকে মারার অপরাধে আমাকে বরখাস্ত করছে। আমি ভালো মন্দ বোঝা দিয়েই বিএনপি করি। আওয়ামী লীগের আমলে এ পর্যন্ত ৪৩টি মামলা খেয়েছি। হাসান-মিজানকে মারতে পারলে ওনারে (মানিক লাল ভট্টচার্য ওরফে কালু ঠাকুর) মারতে কি আমার সময় লাগে?
এভাবেই দম্ভোক্তি করে কথাগুলো বলছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপির বহিস্কৃত দপ্তর সম্পাদক আবুল বশার হাওলাদার বাচ্চু।
বিএনপির বহিস্কৃত দপ্তর সম্পাদক আবুল বশার হাওলাদার বাচ্চু উপজেলার চিতশী গ্রামের মৃত আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অপরদিকে মানিক লাল ভট্টাচার্য (কালু ঠাকুর) উপজেলার তারাশী গ্রামের মৃত সুধারঞ্জন ভট্টাচার্যের ছেলে।
সম্প্রতি তার বিরুদ্ধে স্থানীয় ঘাঘর বাজারের মানিক লাল ভট্টচার্য (কালু ঠাকুর) নামে এক ব্যবসায়ীর দোকান ঘর দখলের অভিযোগ সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি ওই উক্তি করে বলেন, কালু ঠাকুর যে দোকান ঘরটি নিজের বলে দাবি করছেন সেটি আমার কেনা সম্পত্তি।
মানিক লাল ভট্টাচার্য (কালু ঠাকুর) বলেন, আমি কোটালীপাড়া থানাধীন ৫২নং কয়খা মৌজার ৫৪৭নং বিআরএস খতিয়ানে ঘাঘর বাজারের কাঠ পট্টিতে দলীলমূলে ক্রয়কৃত ২০শতাংশ জায়গায় ৩টি দোকানঘর তুলে ২৭বছর যাবত ব্যবসা করে আসছি। ৫ আসস্টের পরে বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু আমার একটি দোকানঘর দখল করে নিয়েছে। আমি দোকান ঘরের কাছে গেলে সে আমাকে মারধর ও জীবনাশের হুমকি দেয়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি।
পাশের দোকানের কর্মচারী ওবায়দুল মোল্লা বলেন, এই দোকানটি কালু ঠাকুরের বলে আমরা জানতাম। এখন বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু তার বলে দাবি করছেন।
কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, যতদূর খোঁজ নিয়ে জানতে পারলাম, আমি এই থানায় যোগদান করার আগে মানিক লাল ভট্টাচার্য (কালু ঠাকুর) অভিযোগটি করে ছিলেন। তিনি নতুন করে একটি অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ২৬আগস্ট একটি প্রকাশিত সংবাদের সূত্রধরে বিএনপি বহিস্কৃত নেতা আবুল বশার হাওলাদার বাচ্চু লোকজন নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি এইচ এম মেহেদী হাসানাত ও দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে শারীরিক ভাবে লাঞ্চিত করেন। #
এই বিভাগের আরো খবর
-
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উচ্চ ফলনশীল বিনা তোষাপাট-১ জাতের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)...
-
ভোলা।।ভোলা ভোলার চরনোয়াবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি অসহায় পরিবারকে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রভাবশালী চক্রের...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে দক্ষিণ বাংলা গেষ্ট হাউজ থেকে ৫নারীসহ ১১জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। এসময় তাদেরকে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!