- প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ০৭:০৫ পিএম
কন্যা সাহসিকতা সম্মাননা স্মারক পেল বাল্যবিবাহ ঠেকানো শিক্ষার্থী তাহমিনা
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় নেওয়া এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তারকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক দিয়েছেন জেলা প্রশাসক।
বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তাকে ‘কন্যা সাহসিকতার’ সম্মাননা স্মারক, সনদপত্র এবং পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
তহমিনা আক্তার জিয়ানগর উপজেলার ৪ নম্বর ইন্দুরকানী সদর ইউনিয়নের ১ নম্বর চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।
এ বিষয়ে জানতে চাইল জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আমাদের মুগ্ধ করেছে। তার কাছ থেকে সমাজের অনেক কিছু শেখার আছে। তাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।
সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে ইউএনও বলেন, সঠিক সময়ে তথ্য প্রকাশ না হলে মেয়েটির বড় ধরনের ক্ষতি হতে পারত এবং তার শিক্ষাজীবন বাধাগ্রস্ত হতে পারত। এ জন্য তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের ধন্যবাদ জানান।
উলেখ্য গত ১৮ এপ্রিল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে জিয়ানগর থানায় আশ্রয় নেয় এসএসসি পরীক্ষার্থী তহমিনা ।
পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় তার বাল্যবিবাহ বন্ধ করা হয়। পরবর্তীতে বাল্যবিবাহ দেবে না—এই মর্মে মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!