- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৫:৪৭ পিএম
কি মধু গৌরনদী ভূমি অফিসে
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদী ভূমি অফিসে চাকরী থেকে অবসরগ্রহনের প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরও অবসরপ্রাপ্ত কর্মচারীকে দিয়ে অফিসের গুরুত্বপূর্ন কাজ করানোর ঘটনায় অফিসের সাধারণ কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে অবসরপ্রাপ্ত কর্মচারীর ওপর সহকারী কমিশনার (ভূমি) আর্শিবাদ থাকায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের অফিস সহকারী বাকের হোসেনের এলপিআরের মেয়াদ গত জানুয়ারীতে শেষ হয়েছে। হিসেবে অনুযায়ী তার বর্তমানে পূর্ন অবসরে থাকার কথা থাকলেও তিনি দিব্যি অফিসের কার্যক্রম চালিয়ে আসছেন। এমনকি তাকে (বাকের) দিয়ে ১৫০ ধারা, ভিপি সম্পত্তির মামলা সহ ভূমি অফিসের গুরুত্বপূর্ন কাজ করানো হচ্ছে।
সূত্রে আরো জানা গেছে, প্রতিদিন বরিশাল শহর থেকে গৌরনদী এসে অফিস করছেন অবসরপ্রাপ্ত কর্মচারী বাকের হোসেন। অফিসে যাতায়তের জন্য সরকারী ভাবে তার কোন বেতনভাতা না থাকলেও বেতনবিহীন একজন কর্মচারী কি মধুর লোভে অফিস করছেন নাকি এসিল্যান্ড তাকে দিয়ে আর্থিক ফায়দা লুটছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এবিষয়ে জানতে অবসরপ্রাপ্ত অফিস সহকারী বাকের হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি অফিস আসি। এরবেশি কিছু বলতে চাননি।
এবিষয়ে জানতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি তার হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠানো হলেও তিনি কোন উত্তর দেননি। তবে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!