- প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ০৮:৫০ পিএম
খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার পৌরসভার অন্তর্গত গলাচিপা খালে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (বাপাউবো অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮১২ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে ৫টি খাল ও তৎসংলগ্ন ৬টি শাখা খালসহ মোট ৩৪.২০০ কিলোমিটার এবং পৌরসভা সংলগ্ন ২৮৫ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার গলাচিপা খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে নুরুল হক নুর বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই দেশে এখন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন কৃষিকে অর্থ নির্ভর, আরো গতিশীল করতে আজ সারা বাংলাদেশে একযোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন,
‘পর্যায়ক্রমে এ কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে।’
পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রকিব, উপজেলা বিএনপির আহবায়ক হাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহবায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের অন্যতম নেতা মো. শিপলু খান, পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!