- প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ০২:০৬ পিএম
কেশবপুরে সাবেক মেয়রের বাসায় দুর্বৃত্তদের হানা।
রুস্তম ফারাজী,কেশবপুর উপজেলা প্রতিনিধি।
যশোরের কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের বাসভবনে গতশুক্রবার রাতে একদল দুর্ধর্ষ সন্ত্রাসীরা বাড়ির প্রাচীর টপকে প্রবেশ করে এক তান্ডব চালানোর চেষ্টা করেছে। এ সময় সাবেক পৌর মেয়র সামাদ বিশ্বাসকে তারা না পেয়ে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভ প্রকাশ করে ।
এ ঘটনাটি ঘটে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে। পারিবারিক সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্তরা বাড়ির প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে এবং সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসকে খুঁজতে থাকে। এবং তারা তাকে না পেয়ে দুর্বৃত্তরা তার
স্ত্রীকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এসময় আতঙ্কিত হয়ে সামাদ বিশ্বাসের স্ত্রী চিৎকার করে বাড়ির অন্যদের ডাকতে থাকলে দুর্বৃত্তরা বাসার কলাপসিবল গেট ধাক্কাধাক্কি করে দ্রুত স্থান ত্যাগ করে।এ ঘটনার সময় আব্দুস সামাদ বিশ্বাস বাসার অদূরে মসজিদে পবিত্র রমজান মাসের তারাবীর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন । পারিবারিক সূত্রে সংবাদ পেয়ে তিনি দ্রুত বাসায় ফিরে আসেন। বিষয়টি তাৎক্ষণিক কেশবপুর থানা পুলিশকে জানানো হলে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই দলীয় নেতাকর্মীরা মেয়রের বাসভবনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। এবং এ ঘটনাকে কেন্দ্র করে কে বা কারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা এখনো জানা সম্ভব হয়নি ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!