- প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪ পিএম
কেশবপুরে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুক্তার আলীর থানার পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময়।
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।
কেশবপুর থানা প্রাঙ্গণে যশোর ০৬ সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী থানা পুলিশের সঙ্গে গতকাল মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।তিনি বিশেষভাবে দখলবাজদের তালিকা সংগ্রহের নির্দেশনার কথা বলেন এবং চড়া সুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ করে স্বর্ণের দোকানদারদের মধ্যে যারা অতিরিক্ত সুদ নিচ্ছেন, তাদের বিষয়েও আলোচনা হয়।কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় তিনি তার বক্তব্যে মাদক প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দেন।তিনি স্কুল-কলেজের সামনে আড্ডা ও অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের উপর বিশেষ নজরদারির কথা বলেন।
এছাড়া তিনি ব্যাখ্যা করে বলেন, “পুলিশ সব জনগণের বন্ধু—তবে মাদক কারবারি কখনোই আমাদের বন্ধু হতে পারে না। এ সময় থানার
এসআই হেলাল বলেন, “আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সবকিছুই সম্ভব।” সভায় পুলিশ সদস্যরাও তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির, উপজেলা আমির ও কর্মপরিষদের সদস্যবৃন্দ, কৃষিবিদ তাজামুল ইসলাম, অ্যাডভোকেট ওজিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি কর্মপরিষদ সদস্য তবিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!