- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:১৩ এএম
কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ।
রুস্তম ফারাজী, কেশবপুর।
কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কেশবপুর থানা পুলিশ। সোমবার রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ তাকে আটকের পর এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার এই যুবকের নাম নাঈম হোসেন (৩৭)। তিনি খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেপ্তারের সময় তাঁর গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কেশবপুর প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী এবং তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তাঁর গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাঁকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক। পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এবং সাথে সাথে কেশবপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে তাঁর গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা এবং এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
এ ঘটনায় কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাঁর গাড়িটিও জব্দ করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!