- প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৫ ০৮:০০ পিএম
কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামীসহ পাঁচজন আটক
রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের কাউনিয়ায় হারাগাছ বকুলতলা গ্রামে মাসুদার হত্যা মামলায় প্রধান আসামীসহ পাঁচজন গ্রেপ্তার করেছে র্যাব ও পুলিশ। ২৯ আগষ্ট শুক্রবার পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো,উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া(৬৫),দুই ছেলে সাইফুল ইসলাম(৩৫).শহিদুল ইসলাম(২৬),মেয়ে লাইলী বেগম(২৮)ও জামাই সাধু কুটিরপাড়ের আব্দুল হাকিম(২৮)।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল লতিফ শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলার মাসুদার রহমানের সঙ্গে তার আপন চাচা আব্দুল লতিফের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধপুর্ন জমির বিষয়ে আদালতে মামলাও রয়েছে। ১৮ জুলাই শুক্রবার বিকেল ৫ টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যায় মাসুদার। সেখানে গিয়ে দেখতে পান বিরোধপুর্ন জমির উপর প্রতিপক্ষ চাচা লতিফ ঘর নির্মাণ করছে। মাসুদার এর প্রতিবাদ করলে তাকে মারপিট করে লতিফ তার ছেলে মেয়ে ও জামাইসহ অন্য সদস্যরা। একপর্যায়ে লতিফের ছেলে সাইফুল তার হাতে থাকা ধারালো অস্ত্র(পাটকাটা হাচুয়া)দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার মাটিতে পড়ে যায়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল লতিফ শাহ বলেন,এ ঘটনায় নিহতের বড়ভাই মাসুম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযুক্তদের গ্রেপ্তারের মাঠে নামে পুলিশ। কিন্তু ঘটনার পর পরই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত সকল আসামী এলাকা থেকে পালিয়ে যায়। মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে। বৃহস্পতিবার কাউনিয়া থানা পুলিশ র্যাব-১৩ এর সহায়তায় র্যাব-৬ ও র্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খুলনা বাগেরহাট থেকে মামলার দুই নাম্বার আসামী সাইফুল ইসলামকে এবং গাজিপুর এলাকা থেকে মামলার এক নাম্বার আসামী আব্দুল লতিফ মিয়া,চার নাম্বার আসামী শহিদুল ইসলাম,আট নাম্বার আসামী লাইলী বেগম ও দশ নাম্বার আসামী আব্দুল হাকিমকে আটক করা হয়। পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় ৬০টি পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা সদর ভিআইপি রোড এলাকার ইঞ্জিনিয়ার কাওসার নাইম (শুভ)-এর ছাদবাগান থেকে একটি কালনাগিনী সাপ উদ্ধার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!