- প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৫ ০৭:৫৪ পিএম
কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে ওযার্ড সহসভাপতি পদত্যাগ
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ব্যক্তিগত কারন দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এক নেতা।
আজ (৩০ আগষ্ট) মঙ্গলবার বিকালে কাশিয়ানী উপজেলার শিবগাতি বাসস্ট্যান্ডে নিজ দোকানে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগকারী ওই নেতা হলেন, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কিবরিয়া খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার অজান্তে ও মতামত না নিয়ে মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদ দেয়া হয়। আমি এখন পযর্ন্ত এ পদের কোন দায়িত্ব পালন করিনি। আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী না এবং দলীয় কায্যক্রম ও দলীয় পদ থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগ সম্পর্কে কিবরিয়া খান বলেন, আমাকে সহসভাপতি করা হয়েছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই আমি সজ্ঞানে সেচ্ছায় এ পদ থেকে পদত্যাগ করছি।
এর আগে মুকসুদপুর উপজেলা থেকে ১৬ এবং টুঙ্গিপাড়া ও কাশিয়ানী থেকে ২জন করে মোট ২০ নেতাকর্মী আওয়ামী লীগের রাজনীতি থেকে পদত্যাগ করেছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় আগামী ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ এবং ২৬ মার্চ ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬’ যথাযোগ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!