- প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬ ০৪:১৬ পিএম
কাশিয়ানী উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক হলেন ইরিন জামান ইরা
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা শাখা মহিলা দলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন ইরিন জামান ইরা। রবিবার (০৫ এপ্রিল) কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইরিন জামান ইরা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সহধর্মিনী।
নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন মহিলা দল। প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণমূলক নানাধরণের কাজ করছে দলটি। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বকে শক্তিশালী করা এবং উপজেলা মহিলা দলের মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে চাই। নারীদের কল্যাণ, সাংস্কৃতিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমার অগ্রাধিকার। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও নারী বান্ধব করতে নতুন কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, কাশিয়ানী উপজেলা মহিলা দল দীর্ঘদিন ধরে নারীদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ইরিন জামান ইরা'র নেতৃত্বে সংগঠনটি আরও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। #
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!