- প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ এএম
জয় দিয়েই এশিয়া কাপ মিশন শুরু করল বাংলাদেশ
শাকিব উল হক
নিজস্ব প্রতিবেদক
প্রত্যাশিত জয়েই এশিয়া কাপের নতুন আসরে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে ৭ উইকেটের স্বাচ্ছন্দ্য জয় পেয়েছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন দল।
শুক্রবার আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান তোলে হংকং। জবাবে লিটন দাস ও তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৪ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচে বাংলাদেশের জয়রথ গড়ে দেয়ার কাজ করেন বোলাররা। চমৎকার বোলিংয়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ২১ রান খরচায় ২ উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া রিশাদ হোসেন ও তাসকিন আহমেদও সমান দুটি করে উইকেট শিকার করেন।
এদিকে রান তাড়ায় শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন পারভেজ হোসেন ইমন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। অপর ওপেনার তানজিদ হাসান তামিমও ১৮ বলে ১৪ রান করে বিদায় নেন।
পাওয়ার প্লের মধ্যেই ৪৭ রানে ২ উইকেট হারানোর পর চাপ সামলান লিটন ও হৃদয়। হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে দায়িত্বশীল ইনিংস খেলেন লিটন। একপর্যায় ২৪ বলে ২৬ রান করা লিটন পরের ৯ বলে নেন ২৪ রান,তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ফিফটি।
জয়ের জন্য মাত্র ২ রান বাকি থাকতে ভেঙে যায় ৭০ বলে ৯৫ রানের এই জুটি। ৬ চার ও ১ ছক্কায় ৩৯ বলে ৫৯ রান করে দলকে জয়ের দারপ্রান্তে নিয়ে সাজঘরে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক। হৃদয় অবশ্য অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত এই জুটির দাপটেই সহজ জয় তুলে নেয় বাংলাদেশ।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!