- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ২৩ মে ২০২৬ ০৭:৩০ পিএম
জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত FOPL প্রবিধানমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন
রাজধানীতে জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং প্রবিধানমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণের কারণে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ফ্রন্ট-অফ-প্যাক (FOP) লেবেলিং চালুর ফলে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন বৃদ্ধি পেয়েছে এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কমেছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্রন্ট-অফ-প্যাক সতর্কবার্তাসহ সহজবোধ্য ও দৃশ্যমান বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তাদের দাবির মধ্যে ছিল—ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বাধ্যতামূলক করা, সতর্কবার্তা সহজভাবে উপস্থাপন করা এবং খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে তা দৃশ্যমানভাবে প্রদর্শনের ব্যবস্থা করা। তাদের মতে, এতে ভোক্তারা খাদ্যের ঝুঁকি সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।
বক্তারা জানান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং বিষয়ে খসড়া প্রবিধানমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তবে জনস্বার্থে দ্রুত এ নীতিমালা চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান তারা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান বলেন, “বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় প্যাকেটজাত খাবারের উপর স্বাস্থ্যবিধি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিশ্বের ৪৪টি দেশের মতো বাংলাদেশেও ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং নীতিমালা চালু করা সময়ের দাবি।”
আয়োজকরা বলেন, “দেখুন-বুঝুন-তারপর কিনুন”—এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর ফ্রন্ট-অফ-প্যাক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জনস্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যব্যয় হ্রাস এবং সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানববন্ধন সমন্বয় করেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, প্রচেস্টা ফাউন্ডেশন, সোনালী সকাল, মূক্তাক্ষর, ভয়েস ইয়ুথ, মিশন গ্রীন বাংলাদেশ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!