- প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ০৪:৫২ পিএম
জিয়ানগরে সাবেক ছাত্রদল নেতার কাছ থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্দার
পিরোজপুর প্রতিনিধি:
জিয়ানগরের সাবেক ছাত্রদল নেতার হেফাজত থেকে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে ঝালকাঠী সদর থানার পুলিশ। শনিবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঝালকাঠী সদর থানার এসআই আসাদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জিয়ানগরের সেউতিবাড়ীয়া এলাকা থেকে জিয়ানগর সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেসার্স পলাশ এন্টার প্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করে।
জানা গেছে, ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিক মেজবা উদ্দিন মিন্টু গত ২৭ ফেব্রুয়ারী চট্টগ্রামের রফিক এন্টারপ্রাইজ থেকে রাস্তার কাজের জন্য ২৫ ব্যারেল বিটুমিন ক্রয় করেন। ০২ মার্চ ঝালকাঠী থেকে উক্ত বিটুমিন চুরি হয়ে যায়। এ ব্যাপারে ঠিকাদার মেজবা উদ্দিন বাদী হয়ে ০৫ মার্চ ঝালকাঠী সদর থানায় একটি চুরি মামলা করেন। মামলা নং ০৫। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আসাদুল ইসলাম সিসিটিভির ফুটেজ থেকে চোরাইমাল পরিবহনের ট্রাক সনাক্ত করে ট্রাক চালককে আটক করে। পরে ট্রাকচালকের দেওয়া তথ্যমতে শনিবার রাতে এ চোরাই বিটুমিন উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই আসাদুল ইসলাম জানান, সিসিটিভির ফুটেজ থেকে একজনকে সনাক্ত করে তার দেওয়া তথ্যমতে জিয়ানগরের সেউতিবাড়ীয়া গ্রাম থেকে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে এ বিটুমিন উদ্ধার করা হয়েছে। আমরা তার কাছে কাগজপত্র চাইবে,তিনি কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
মেসার্স পলাশ এন্টারপ্রাইজের ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদার সাংবাদিকদের জানান, উদ্ধার করা ৫৮ ব্যারেল বিটুমিনের মধ্যে ৩৩ ব্যারেল বিটুমিনের কাগজপত্র তিনি দেখাতে পারবেন। বাকি ২৫ ব্যারেল তার বিটুমিনের সাথে কে বা কারা রেখেছে তা তিনি জানেন না। পুলিশ তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে বলেও পলাশ সাংবাদিকদের কে জানান।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!