- প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ০৭:২৩ পিএম
জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার
জিয়ানগর (পিরোজপুর) প্রতিবেদক:
জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জিয়ানগর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই সাইদুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর থেকে এ বিটুমিন উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। প্রায় ১ মাস ধরে বাদল হাওলাদারের বাড়ীর ভেতরে এই বিটুমিন রক্ষিত ছিল।
বাড়ীর মালিক বাদল হাওলাদার জানান, “তিনি ঢাকায় থাকেন। তার বাড়ীতে কে বা কারা এই বিটুমিন রেখে গেছেন তা তিনি জানেন না।” এর আগে গত ৪ এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের ভাইয়ের ছেলে জিয়ানগর বাজারের ব্যবসায়ী মেসার্স পলাশ এন্টার প্রাইজের মালিক ও ঠিকাদার শাকিল মাহমুদ পলাশ হাওলাদারের হেফাজত থেকে ৫৯ ব্যরেল চোরাই বিটুমিন উদ্ধার করে। তখন ঝালকাঠী জেলা সদরের শ্যাডো কনষ্ট্রাকশনের মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভির ফুটেজ থেকে সনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই বিটুমিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা ৭৫ ব্যারেল বিটুমিনও পলাশ হাওদারের বলে জনমনে সন্দেহ থাকলেও অবশ্য তিনি তা অস্বীকার করেছেন।
জিয়ানগর থানার দায়িত্বে থাকা এসআই সাইদুজ্জামান জানান, সেউতিবাড়ীয়া গ্রামের ইবাদুল কবির বাদল হাওলাদারের বাড়ীর ভেতর অনেকদিন ধরে ৭৫ ব্যারেল বিটুমিন রক্ষিত ছিল। বাড়ির মালিক জানেন না এই বিটুমিন কে বা কারা রেখেছে। অনেকেই এই বিটুমিনের মালিকানা দাবী করে যোগাযোগ করলে আমরা বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। উপযুক্ত মালিক পেলে আদালতের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য সম্প্রতি ঝালকাঠী সদর, রাজাপুর, বরগুনার বেতাগী ও বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় বিটুমিন চুরির বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার বাদীরা উক্ত বিটুমিনের মালিকানা দাবী করছে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
রুস্তম ফারাজী, কেশবপুর।“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব...
-
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখি ওয়ার্ডের মাছকাটা হাউজংয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ২ যুবককে আটক করেছে পুলিশ।...
-
রুস্তম ফারাজী, কেশবপুর।যশোরের কেশবপুরে ধানক্ষেতের নালায় পড়ে থাকা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তাঁদের পরিচয়...
-
মাসুদ রেজা ফয়সাল:“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!