- প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:১৬ পিএম
ঝিকরগাছা জামায়াতের উদ্যোগে সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ
আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি-: যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মের নারীদের মাঝে শাড়ি বিতরণ করেন।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার )সকাল ১০ টায় লাউজানি কমপ্লেক্সে শাড়ি বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঢাকা মেডিকেল সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত যশোর ৮৬(২ )(ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।
এসময় তিনি বলেন, সকল ধর্মের মূল বাণী মানব সেবা। মানুষের সেবা করার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। তিনি আরও বলেন, এই দেশটা সবার। জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তাঁদের ধর্ম পালনের স্বাধীনতা পাবেন। আমরা সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়তে চায়।
উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা আব্দুল আলিম।
আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম খান, ঝিকরগাছা পৌঁর আমীর মাওলানা আব্দুল হামিদ, ঝিকরগাছা ইউনিয়ন আমীর মাওলামা ইমদাদুল হক প্রমুখ।
সনাতন ধর্মের ১০০ জন নারী উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃটেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে মোবাইল ফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নলছিটি পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সোমবার ১০ আগস্ট থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘অভিযাত্রী...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।পঞ্চগড়ের সাতমেরা সীমান্ত দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩০)...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিপটুয়াখালীর গলাচিপা উপজেলার ২ নং গোলখালী ইউনিয়নে কথিত ভুল চিকিৎসার অভিযোগে একটি চার মাসের গাভিন গরুর...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!